Leadফলোআপ

হঠাৎ যেভাবে আলোচনায় জঙ্গি ইস্যু

★ স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা পরস্পরবিরোধী বক্তব্য

➤ বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা পরস্পরবিরোধী বক্তব্য দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কিছু পদক্ষেপে ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে। কয়েকদিন আগেই পুলিশ সদর দপ্তর এই ইস্যুতে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল, ফলে দেশের প্রধান বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।

২৮ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে পৃথক দুই অনুষ্ঠানে এই ইস্যুতে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ‘কোনো জঙ্গি তৎপরতা নেই’ বলে জানালেও উপদেষ্টা বলেছেন ‘দেশে জঙ্গি রয়েছে’। তবে সরকার তা ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনার চেষ্টা করছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত অনেকেই জামিনে মুক্তি পেয়েছেন, কারা কর্তৃপক্ষের হিসেবেই এই সংখ্যা তিন শতাধিক।

নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ‘জঙ্গি’ ইস্যুটি শুধু সামনে-ই আসেনি, বরং সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া বিভাগের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল বলেছেন, এ ধরনের তৎপরতার বিষয়গুলো সামনে এলেও এখনই বড় কোনো হামলার আশঙ্কা তারা দেখছেন না।

➤➤ জঙ্গি হামলার শঙ্কায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে জঙ্গিবাদী বিভিন্ন সংগঠনের তৎপরতা অনেক বছর আগে থেকেই ছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেটি আরো বেশি মাথাচাড়া দিয়ে ওঠে। তাদের অনেকেই জেল থেকে মুক্তিও পেয়েছে।

জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেন মানবাধিকার কর্মী নুর খান লিটন। তিনি বলেছেন, উগ্রবাদ কিংবা জঙ্গিবাদের মধ্যে শব্দগত পার্থক্য থাকলেও মূল বিষয় একই। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন তারা আর্ন্তজাতিকসহ নানা কারণে সতর্কতার সঙ্গে এসব শব্দ ব্যবহার করেন।

কেউ কেউ আবার এটিও মনে করছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানিসহ বেশ কিছু সংকট সামনে আসছে। সেখান থেকে আলোচনা সরাতেই এই ইস্যুটিকে সামনে আনার চেষ্টা করছে।

হঠাৎ যেভাবে আলোচনায় জঙ্গি ইস্যু
সম্প্রতি পুলিশ সদর দপ্তর একটি চিঠি নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়। উগ্রবাদীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেও সতর্কবার্তা দেওয়া হয়। ‘জরুরি/গোপনীয়’ উল্লেখ করা ওই চিঠিটি বৃহস্পতিবার র‍্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছিল।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি গ্রেপ্তার করা নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ ওরফে সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে চাকরিচ্যুত দুজন সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে।

তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় (জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ/সেনাবাহিনীর সদস্য অথবা স্থাপনাগুলো, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্রগুলো, শাহবাগ চত্বর) বোমা বিস্ফোরণ এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মে জানা যায়।’

➤➤ চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

এতে আরও বলা হয়, ‘এ লক্ষ্যে তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায়, বর্ণিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ ছাড়াও নজরদারি বৃদ্ধিসহ বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

পরে একটি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টি নিয়ে কাজ করছে। পুলিশের সিটিটিসি জানিয়েছে, গত দুই মাসে একটি উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত অন্তত পাঁচজনকে আটক করেছেন তারা, যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল।

সিটিটিসির দাবি, এদের একজনের সঙ্গে চাকরিচ্যুত দুজন সেনাসদস্যের যোগাযোগের তথ্য পেয়েছেন তারা। তবে ওই দুজনকে চিহ্নিত করে এখনো আটক করা যায়নি বলে জানা গেছে। পুলিশ সদর দপ্তরের ওই চিঠিটি সামনে আসার পরই নতুন সরকারের আমলে প্রথমবারের মতো হঠাৎই জঙ্গি তৎপরতার বিষয়টি নিয়ে নানা আলোচনা ও কিছুটা আতঙ্কও ছড়িয়েছে।

২০০৯-২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে নানা ধরনের জঙ্গি তৎপরতার বিষয়গুলো সামনে এসেছিল। এর আগে বিএনপি সরকারের আমলেও সিরিজ বোমা হামলাসহ জঙ্গি সংগঠনগুলোর নানা কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে গুলশানের হলি আর্টিজান ছিল অন্যতম বড় ঘটনা। ওই ঘটনার পর জঙ্গিবাদ দমনে সরকারের নানা তৎপরতা ও বেশ কিছু অভিযান লক্ষ্য করা গিয়েছিল।

➤➤ ই–সিগারেটের নিষেধাজ্ঞা প্রত্যাহারে উদ্বেগ বাড়ছে

৫ অগাস্টের পটপরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন। জামিনপ্রাপ্তদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন।

গবেষকরা বলছেন, আওয়ামী লীগ কিংবা এর আগের বিএনপির সরকার সব আমলেই বাংলাদেশে জঙ্গিবাদী সংগঠনগুলোর তৎপরতা ছিল। কিন্তু ২০২৪ এর ৫ অগাস্ট পরবর্তী সময়ে এই সংগঠনগুলোর তৎপরতা ভিন্নভাবে সামনে এসেছে।

গবেষক ও মানবাধিকারকর্মী নুর খান লিটন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় জঙ্গিরা একধরনের স্বাধীনতা ভোগ করেছেন, স্বাচ্ছন্দ্যে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। অনেক জায়গায় বিক্ষোভ ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সেখানে তারা কলেমা লেখা কালো পতাকা ব্যবহারও করেছেন। আইডেন্টিটি প্রকাশ করার চেষ্টা করেছেন।

এ সময় এই ধরনের উগ্র ধর্মীয় গোষ্ঠী তাদের তৎপরতা অনেকটা শক্ত একটা অবস্থায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন লিটন। যে কারণে এই গবেষক মনে করেন, বর্তমানে পুলিশের পক্ষ থেকে জঙ্গি হামলা নিয়ে নিয়ে সতর্ক করা হয়েছে সেটি অমূলক নয়। তার মতে, যেকোনো সময় এ ধরনের সন্ত্রাসী হামলা বা এ-জাতীয় কর্মকাণ্ড পরিচালিত হতে পারে।

➤➤ অনিয়ম-দুর্নীতিতে হাবডুবু প্রবীণ হিতৈষী সংঘ

যদিও এটি নিয়ে কিছুটা ভিন্নমত আছে দেশের নিরাপত্তা বিশ্লেষকদের। তাদের কেউ কেউ মনে করেন, দেশে জঙ্গিবাদী কার্যক্রম বা তৎপরতা যে পরিমাণ রয়েছে তার চেয়ে আলোচনায় আসছে অনেক বেশি।

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেছেন, এটা হচ্ছে দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার জন্য, এটা একটা ফোকাস। একটা বার্নিং ইস্যুকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য আরেকটা নন-বার্নিং ইস্যুকে সামনে নিয়ে আসা হয়। এবারো মনে হয় তাই হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ আর উগ্রবাদ দুটি শব্দে খুব বেশি পার্থক্য নেই। শুধু শব্দগত পার্থক্য যা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা সতর্কভাবে এটি ব্যবহার করেন।

নুর খান লিটন বলেছেন, কেউ কেউ সরকারে থাকার কারণে অতি সতর্কতামূলক শব্দ চয়ন করার চেষ্টা করেন। এখন কেউ জঙ্গি বলছেন কেউ বলছেন উগ্র গোষ্ঠী। শব্দগত পার্থক্য থাকলেও মূল জায়গায় পার্থক্য নেই, সবাই সন্ত্রাসী।

নিউজ নাউ বাংলা/এসি/ এফওয়াই/ জেডআরসি/ ‌৩০ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button