স্পোর্টেইনমেন্ট

শাহরুখের ড্রাইভারের বক্তব্যে ফেঁসে যাচ্ছে পুত্র আরিয়ান

এখন পর্যন্ত জামিন পাননি বলিউড তারকা শাহরুখ খানপুত্র আরিয়ান। বরং একের পর এক তথ্য জালে আরো ফেঁসে যাচ্ছেন তিনি। নতুন করে শাহরুখ খানের ড্রাইভারের বক্তব্যে আরো কিছু তথ্য উঠে এলো আরিয়ান প্রসঙ্গে।

এনসিবির জিজ্ঞাসাবাদে শাহরুখ খানের ব্যক্তিগত ড্রাইভার স্বীকার করেছেন, ওইদিন আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে ক্রুজ টার্মিনালে নামিয়ে দিয়ে এসেছিলেন তিনি। শনিবার (০৯ অক্টোবর) শাহরুখের ড্রাইভারকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনসিবি কর্মকর্তারা। তার জবানবন্দি রেকর্ড করে রেখেছে তারা।

তদন্তে আরও জানা গেছে, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, প্রতীক গাওয়ার সঙ্গে আরও একজন সে দিন মান্নাত থেকে একই সঙ্গে গাড়িতে করে বেরিয়েছিল। এমনকি ক্রুজ পার্টির কিছুদিন আগে তাদের মধ্যে ড্রাগস নিয়ে কথাও হয়েছিল, আর সেই বিষয়ে এনসিবির কাছে প্রমাণ আছে বলেও জানা গেছে।

উল্লেখ, গত ২ অক্টোবর মধ্য রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা এনসিবি। নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে অইদিন প্রমোদতরী থেকে ৮ জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পরে তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে আরিয়ানসহ চার জনকে গ্রেফতার করা হয়। অনেক চেষ্টা-তদবির ও তারকাপুত্র হওয়া সত্ত্বেও এখনও জামিন পাননি আরিয়ান।

Related Articles

Leave a Reply

Back to top button