স্পোর্টেইনমেন্ট

মেসি ও সালাহ’র সামনে রেকর্ডের হাতছানি

◉ প্রথমবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-মিশর

◉➤ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মিশরের মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায়।

এর আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:


বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হচ্ছে এই দুটি দল। সবশেষ দেখায় ২০০৮ সালে কায়রোতে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি।


বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনা টানা আট ম্যাচ জিতেছে, যার মধ্যে দুটি চলতি আসরে (আলজেরিয়ার বিপক্ষে ৩-০, কেইপ ভার্ডের বিপক্ষে ৩-২)। এই প্রতিযোগিতার ইতিহাসে কোনো দল এক আসরে আফ্রিকান দলগুলোর বিপক্ষে তিন ম্যাচ জিততে পারেনি।


কেইপ ভার্ডের বিপক্ষে দলের প্রথম গোলটি করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। চলতি আসরে তার গোল সাতটি। তার সমান গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াই জমিয়ে তুলেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড।

এখন দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে আট গোল করার হাতছানি মেসির সামনে। ১৯৩০ সালে উদ্বোধনী আসরে এই কীর্তি গড়েন গিয়ের্মো স্তাবিলে।


মিশরের বিপক্ষে জালের দেখা পেলে, কোনো বিশ্বকাপে নিজ দেশের প্রথম পাঁচ ম্যাচে গোল করা ষষ্ঠ খেলোয়াড় হবেন মেসি। এই কৃতিত্বের অধিকারীদের তালিকায় আছেন ১৯৫৮ সালে ফ্রান্সের জুস্ত ফঁতেন, ১৯৭০ সালে ব্রাজিলের জাইরজিনিয়ো, ১৯৭০ সালে জার্মানির জার্ড মুলার, ২০০২ সালে ব্রাজিলের রিভালদো ও ২০১৪ সালে কলম্বিয়ার হামেস রদ্রিগেস।

১০
বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের সবশেষ ১০ ম্যাচের প্রতিটিতেই দুই বা এর বেশি গোল করেছে। টানা ১১ ম্যাচে এই নজির আছে শুধু উরুগুয়ের (১৯৩০ থেকে ১৯৫৪)।


বিশ্বকাপে মিশর তাদের সবশেষ ছয় ম্যাচে ৯ গোল হজম করেছে। এই ম্যাচগুলোয় আটটি গোলও করেছে তারা। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা ও হজম করা একমাত্র আফ্রিকান দেশ ঘানা (২০১০ থেকে ২০২২)।


পঞ্চম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার হাতছানি মিশরের সামনে। এই স্বাদ পেয়েছে ক্যামেরুন (১৯৯০), সেনেগাল (২০০২), ঘানা (২০১০) ও মরক্কো (২০২২ ও ২০২৬)।

১৬
মিশরের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ চলতি বিশ্বকাপে গোলের ১৬টি সুযোগ তৈরি করেছেন। আর্জেন্টিনার বিপক্ষে দুটি সুযোগ তৈরি করতে পারলে, এক আসরে আফ্রিকার কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ সুযোগ তৈরির রেকর্ড স্পর্শ করবেন তিনি। ২০১০ সালে ঘানার হয়ে রেকর্ডটি গড়েন কেভিন-প্রিন্স বোয়াটেং।

Related Articles

Leave a Reply

Back to top button