স্পোর্টেইনমেন্ট

উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

তিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে জয় পেয়েছে আর্জেন্টিনা। আজ সোমবার বুয়েনস আইরেসে তিন গোল দিয়ে উরুগুয়েকে হারিয়ে এই জয় জিতে নেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জয়ের ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি করনে লিওনেল মেসি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দে পল। আর দ্বিতীয়ার্ধে জালের দেখা পান লাউতারো মার্টিনেজ।

এদিন ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রেখে আর্জেন্টিনা ২৩টি শট নেয়। এর মধ্যে ১০টি ছিল অনটার্গেট শট। তাতে গোল আসে তিনটিতে। বিপরীতে ১০ শট নিয়ে উরুগুয়ের ছয়টি ছিল অনটার্গেট।

অবশ্য উরুগুয়ের দুটি আক্রমণে গোল খেয়ে যেতে পারত আর্জেন্টিনা। কিন্তু কোনো অঘটন হয়নি। দারুণ দুটি সেভে আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ নিয়ে ১০ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে আর্জেন্টিনা।

Related Articles

Leave a Reply

Back to top button