স্পোর্টেইনমেন্ট

ম্যারাডোনার মৃত্যুতে সাকিবের আবেগঘন পোস্ট

বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, আর্জেন্টাইন তারকা ডিয়াগো ম্যারাডোনাকে নিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, প্রতিটি প্রজন্মেই এমন খেলোয়াড় আছেন, যারা নিজেদেরকে একজন আইকনিক হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। আবার এমন কিছু খেলোয়াড় থাকেন, যারা নিজের প্রজন্মকে অতিক্রম করে যান এবং নিজেই সেই খেলাটির আইকন হয়ে ওঠেন।

সাকিবের চোখে ডিয়াগো ম্যারাডোনা এমন একজন খেলোয়াড়; যিনি ফুটবলকে সৌন্দর্যমণ্ডিত করেছিলেন। তিনি মাঠের খেলায় ততটাই বিখ্যাত ছিলেন, যতটা আবার মাঠের বাইরে কুখ্যাতি অর্জন করেন নানা কারণে। তিনি যা কিছু করেছেন নিজের মতো করেই করেছেন। হোক সেটা ভুল কিংবা শুদ্ধ।

‘তার অবিশ্বাস্য প্রতিভা, ফুটবল সুক্ষদর্শিতা এবং এই খেলাটির প্রতি ভালোবাসা কখনোই অস্বীকার করার মতো নয়। তার মতো কিংবদন্তির কারণে ফুটবল আরো এগিয়ে যাবে এবং আমাদেরকে আরো বিস্মিত করে তুলবে।’

Related Articles

Leave a Reply

Back to top button