স্পোর্টেইনমেন্ট

ম্যারাডোনার মৃত্যুতে আর্জেনটিনায় ৩ দিনের শোক

৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনা সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফেরনান্দেসের এক শোকবার্তায় বলেন, ‘তিনি শুধু আমাদের আনন্দই দিয়েছেন। আমরা তার কাছে ঋণী। রাজ্যের সব দুয়ার ডিয়াগোর জন্য খোলা।’

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। কদিন আগেই মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করা হয় ম্যারাডোনার। সেরে উঠে ফিরেছিলেন বাড়িতে। কিন্তু এবার আর ফেরানো যায়নি তাকে।

ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতে  আর্জেন্টিনা। ওই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার জোড়া গোলের একটি ‘গোল অব সেঞ্চুরি’র মর্যাদা পায়, আর অন্যটি ‘হ্যান্ড অব গড’ হিসেবে ব্যাপক আলোচিত।

ফিফার বিশ শতকের সেরা ফুটবলারের তালিকায় তিনি ও ব্রাজিলের পেলে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন।

Related Articles

Leave a Reply

Back to top button