ডারউইনে জয়ের স্বপ্ন ‘অস্ট্রেলিয়ায় প্রথম সেঞ্চুরিয়ান’ তামিমের
ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট

অস্ট্রেলিয়াতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম সেঞ্চুরি করার পর অবশ্য আর ক্রিজে পারেননি তানজিদ তামিম। দ্বিতীয় সেশনের খেলা শেষে ব্রডকাস্টে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেন সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট। ২৫ বছর বয়সী ওপেনার জানান, রয়েসয়ে খেলে সেঞ্চুরির পথে এগিয়ে গেছেন।
তার কথা, ‘প্রথমত আলহামদুলিল্লাহ! এখানে খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। আমার জন্য এটি স্পেশাল। কারণ এবারই প্রথম এখানে খেলছি। টেস্ট ক্রিকেটে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছি এবং সেঞ্চুরি করতে পেরেছি। আমার জন্য এটি স্পেশাল।
দলের চাহিদা যেমন ছিল, আমি সেভাবে খেলার চেষ্টাই করেছি। আমার মনে হয়, উইকেট বেশ ভালো। তারা আমার জন্য ভিন্ন ভিন্ন পরিকল্পনা করছিল। আর আমি চেষ্টা করছিলাম শান্ত থেকে নিজের স্বাভাবিক ক্রিকেট খেলতে।’
বিশ্বখ্যাত এসব বোলারদের মোকাবিলা করার পরিকল্পনাটা সহজই রেখেছিলেন বললেন তামিম। ‘আমি শুধু বল দেখে, বলের মেধা অনুযায়ী খেলছিলাম। খুব বেশি কিছু করার চেষ্টা করিনি। যতটা সম্ভব স্থির থেকে তারা যেভাবে বল করছে ও পরিকল্পনা করছে, তা বুঝে খেলার চেষ্টা করছিলাম।’

টেস্ট ম্যাচে ১৫ সেশনের মধ্যে এরই মধ্যে পাঁচটি সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। একটি সেশনও জিততে পারেনি অস্ট্রেলিয়া। ৭ উইকেট হাতে রেখে ৮৮ রানে এগিয়ে যাওয়ায় এখন জয়ের সম্ভাবনাও দেখা দিয়েছে বাংলাদেশের সামনে।
তামিমও জানেন, এই অবস্থা থেকে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়া সম্ভব। তবে তিনি আপাতত পরের দুই সেশনে ভালো খেলার দিকে মনযোগী, ‘আমার মনে হয়, প্রথম দিনের তুলনায় উইকেট এখন বেশ ভালো।’
আমার মতে, ‘এটি আরও ভালো হতে থাকবে। এই উইকেটে… আমরা যদি এখানে স্বাভাবিক ক্রিকেটীয় শট খেলতে পারি, আমাদের জন্য ভালো হবে। আমাদের এখন পরের দুই সেশন ভালোভাবে খেলতে হবে। আমরা যদি ভালোভাবে সেটি করতে পারি, তাহলে আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ইউকেটে ৩২৪ রান। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ১২৭ রান। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯৮ রান।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১৪ আগস্ট ২০২৬



