স্পোর্টেইনমেন্ট

মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারালেন ডু প্লেসিস!

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসিস, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় মাথায় আঘাত পেয়ে কিছু স্মৃতি হারিয়ে ফেলেছেন।

গত ১৩ জুন পিএসএলের হাইভোল্টেজ ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি। জালমির ইনিংসের সপ্তম ওভারে ডেভিড মিলারের ব্যাট থেকে ছুটে আসা বল বাউন্ডারি হওয়া থেকে বাঁচাতে গিয়ে সতীর্থ মোহাম্মদ হাসনাইনের হাঁটুতে মাথায় আঘাত লাগে প্লেসিসের।

তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ায় ঐ ম্যাচে আর অংশ নিতে পারেননি ডু প্লেসিস। তবে সেই চোট এতটাই গুরুতর ছিল যে, চোট পাওয়ার পরের কিছু স্মৃতি তিনি কোনোভাবেই মনে করতে পারছেন না ডু প্লেসিস।

টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘সুস্থ হয়ে আমি হোটেলে ফিরেছি। আমি ভালো আছি। তবে বেশ কিছু ঘটনা আমার স্মৃতিতে না থাকায় কিছুটা হতাশ লাগছে। আশা করছি দ্রুত মাঠে ফিরব। আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’

Related Articles

Leave a Reply

Back to top button