অন্য খবর

নিরাপত্তাহীনতায় ভুগছেন পরীমণি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

চিত্রনায়িকা পরীমনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে নিজেই এ কথা জানিয়েছেন পরীমণি।

সেই স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’

উল্লেখ্য, দীর্ঘ ২৭ দিনের কারাবাসের পর গেলো ১ সেপ্টেম্বর বনানীর বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। এর আগে গত ৪ঠা আগস্ট পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। মাদক আইনে মামলা হয় তার বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Back to top button