বাংলাদেশ

৫০ হাজার টাকায় কেনা যাবে চিত্রা হরিণ

জাতীয় চিড়িয়াখানা থেকে, মাত্র ৫০ হাজার টাকায় কেনা যাবে চিত্রা হরিণ।

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের (প্রাণিসম্পদ-২) এক প্রজ্ঞাপনে হরিণের এই দাম নির্ধারণ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পরিপ্রেক্ষিতে জাতীয় চিড়িয়াখানার উদ্বৃত্ত প্রতিটি চিত্রা হরিণের বিক্রয় মূল্য ৭০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা নির্ধারণে সম্মতি প্রদান করা হলো।

উল্লেখ্য, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রাণী বিক্রি করছে। এর আগে বেশ কিছু হরিণ বিক্রি করা হয়েছে ৭০ হাজার টাকা দামে।

Related Articles

Leave a Reply

Back to top button