বিশ্ব

পেটের ভেতর নোকিয়া মোবাইল

৩৩ বছরের এক তরুণ মোবাইল ফোন গিলে ফেলেছেন।

পরে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে সেই ফোনটি বের করেন চিকিৎসকরা। খবর: দ্য ডেইলি মিরর

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর’র প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে বলকান রাজ্যের কসোভোতে।

কসোভোর প্রিস্টিনা শহরের বাসিন্দা ৩৩ বছরের ওই তরুণ নোকিয়া-৩৩১০ মডেলের ফোনটি খেয়ে ফেলেছিলেন। কীভাবে মোবাইলটি তার পেটে গেল, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

হাসপাতালে গেলে স্ক্যান করে চিকিৎসকরা দেখেন, সেই ফোনটি পেটে তিন ভাগ হয়ে গেছে। মোবাইলের ব্যাটারির ক্ষতিকর উপাদান শরীরে মিশে যাওয়ার ভয়ে দ্রুত অস্ত্রোপচার করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে সেই অস্ত্রোপচার।

চিকিৎসকরা জানিয়েছেন, পেটে তিন ভাগ হওয়া ফোনটির একটি অংশ ছিল ব্যাটারি, সবচেয়ে বেশি চিন্তার কারণ ছিল সেটি। কেননা যেকোনো সময় ব্যাটারির ক্ষতিকর পদার্থ শরীরে মিশে ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button