স্পোর্টেইনমেন্ট

টাইগারদের নতুন ব্যাটিং কোচ প্রিন্স, স্পিন কোচ হেরাথ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগেই বিশেষজ্ঞ ব্যাটিং ও বোলিং কোচ নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে।

শনিবার দুপুরের পর এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে বিসিবি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত নন আগের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। শুধুমাত্র চলতি বছর নিউজিল্যান্ড সফরে কাজ করেছেন তিনি। অন্যসময় ছিলেন দেশেই।

হেরাথের বাংলাদেশ কোচিং অধ্যায় শুরু হবে আসন্ন জিম্বাবুয়ে সফর দিয়ে। বর্তমান চুক্তি অনুযায়ী, তিনি কাজ করবেন চলতি বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

অন্যদিকে অ্যাশওয়েল প্রিন্সকে আপাতত জিম্বাবুয়ে সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগের ব্যাটিং কোচ জন লুইসের স্থলাভিষিক্ত হলেন অ্যাশওয়েল প্রিন্স।

Related Articles

Leave a Reply

Back to top button