বাংলাদেশ

লকডাউনের খবরে ঢাকা ছাড়ছে মানুষ

করোনা প্রতিরোধে ২৮ জুন থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার।

সরকারের লকডাউনের ঘোষণা আসায়, এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।

২২ জুন রাজধানীর আশপাশের চার জেলাসহ দেশের সাতটি জেলায় লকডাউন জারি করে সরকার। ওইদিন থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন। কিন্তু সরকারের বিধিনিষেধের তোয়াক্কা না করেই বাড়ির উদ্দেশে ছুটছে মানুষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছিল রাজধানীর গাবতলীতে বাড়িফেরা মানুষের ভিড়। সে সঙ্গে শিমুলিয়া-বাংলাবাজার ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ঘাটেও ভিড় বেড়েছে।

করোনার তীব্র সংক্রমণের মধ্যেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে বাড়িফেরা মানুষ ফেরিতে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী।

Related Articles

Leave a Reply

Back to top button