Lead

হরমুজ ট্র্যাপ: যেভাবে বিশ্ব-রাজনীতি বদলে দিল ইরান

যুগ যুগ ধরে বিশ্ববাণিজ্যের সমুদ্রপথগুলো উন্মুক্ত রাখার একক গ্যারান্টি দিয়ে আসছিল মার্কিন পরাশক্তি। কিন্তু ২০২৬ সালের জুনে এসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তিটি আন্তর্জাতিক রাজনীতিতে এক জলছাপ এঁকে দিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘চিরদিনের জন্য টোল-মুক্ত’ ঘোষণা করলেও, বাস্তবতার নির্মম সত্য হলো—যুদ্ধ ও নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েও ইরান এই ভূরাজনৈতিক দাবা খেলায় এক অপ্রতিরোধ্য ‘কৌশলগত বিজয়ী’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি কেবল একটি চুক্তি নয়, বরং বিশ্বের অন্যান্য দেশের জন্য এক ভয়ংকর ও নতুন শক্তির সমীকরণের পাঠশালা।

মার্কিন নীতিনির্ধারকেরা এক প্রজন্ম ধরে আপ্রাণ চেষ্টা করেছিলেন ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে, যাতে মধ্যপ্রাচ্যে কোনো ‘অস্ত্র প্রতিযোগিতা’ শুরু না হয়। ট্রাম্প এই যুদ্ধের মাধ্যমে সেই সমস্যার স্থায়ী সমাধান চেয়েছিলেন। কিন্তু পরিহাসের বিষয় হলো, ইরান পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী এক অস্ত্র বিশ্বের সামনে উন্মোচন করল—তা হলো “কৌশলগত চোকপয়েন্ট নিয়ন্ত্রণ”। এই নতুন প্রতিযোগিতায় এখন প্রতিটি দেশই রাতারাতি অর্থ ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য পৃথিবীর কোনো না কোনো প্রবেশদ্বার বা জলপথ দখল করার অন্ধ উন্মাদনায় মাতবে।

স্থায়ী বিলিয়ন ডলারের তহবিল: গত তিন মাসে ইরান কিছু জাহাজ থেকে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায় করেছে। ভবিষ্যতে এই হার সুয়েজ বা পানামা খালের কাছাকাছি হলেও, প্রতিবছর ইরানের কোষাগারে জমা হবে বিলিয়ন বিলিয়ন ডলার।

কূটনৈতিক একচেটিয়াকরণ: জাপানের মতো অর্থনৈতিক পরাশক্তিগুলো এখন ওয়াশিংটনের দিকে না তাকিয়ে, সরাসরি তেহরানের কাছে তাদের তেলের ট্যাংকারের নিরাপত্তা ভিক্ষা করছে। এর অর্থ, ইরান এখন নিজের শর্তে বিশ্বের যেকোনো দেশের সাথে আলাদা ডিল করতে সক্ষম।

ব্যবসায়ীদের স্বস্তি: প্রণালিতে যুদ্ধের ঝুঁকির কারণে যেখানে বিমা খরচ ৭৫ লাখ ডলারে উঠেছিল, সেখানে ইরানকে সামান্য টোল দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করাটা বৈশ্বিক শিপিং টাইকুনদের কাছে এখন অনেক বেশি ‘লাভজনক’ ও ঝামেলারহিত মনে হচ্ছে।

৩৬ ঘণ্টার পিছুটান: মে মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী গায়ের জোরে হরমুজ প্রণালি মুক্ত করতে চেয়েছিল। কিন্তু ইরানের তীব্র ও আগ্রাসী কাউন্টার-অ্যাটাকের মুখে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে ট্রাম্প প্রশাসন অভিযান স্থগিত করতে বাধ্য হয়।

অজেয় ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’: মার্কিন পরাশক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এই জলপথ তদারকির জন্য নিজস্ব সরকারি সংস্থা চালু করেছে। সস্তা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ওপর ভর করে গড়ে তোলা ইরানের এই প্রতিরোধ ক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব।

গ্রিন এনার্জির একচ্ছত্র বাজার: বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ যদি স্থায়ীভাবে ইরানি হামলার ঝুঁকিতে থাকে, তবে বিশ্ব বাধ্য হবে জীবাশ্ম জ্বালানি ছেড়ে রিনিউয়েবল এনার্জির দিকে ঝুঁকতে। আর এর সরাসরি সুবিধা পাবে চীন।

রেকর্ড রপ্তানি: ইতিমধ্যেই চীনের তৈরি সোলার প্যানেল, ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়ির (EV) রপ্তানি আগের তুলনায় দ্বিগুণ হয়ে রেকর্ড ছুঁয়েছে। অর্থাৎ, বিশ্ব তেলের নির্ভরতা থেকে বাঁচতে গিয়ে চীনের প্রযুক্তির ফাঁদে পা দিচ্ছে।
বর্তমান বৈশ্বিক হুমকি: ইরানের এই অভাবনীয় সাফল্য দেখে বিশ্বের অন্যান্য কৌশলগত অঞ্চলে একই মডেল অনুসরণের হিড়িক পড়তে পারে:

ইন্দোনেশিয়া: বিশ্বের এক-তৃতীয়াংশ বাণিজ্য সম্পন্ন হওয়া ‘মালাক্কা প্রণালি’র গুরুত্ব নিয়ে খোদ সরকারি মহলে আলোচনা শুরু করেছে।

ইয়েমেনের হুথি: ‘বাব আল-মান্দেব’ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও শক্ত করার রসদ পাচ্ছে।

চীন ও রাশিয়া: চীন ইতিমধ্যেই তাইওয়ান উপকূলে বাণিজ্যিক জাহাজ থামিয়ে ‘বিশেষ সামুদ্রিক আইন’ প্রয়োগের নামে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, আর রাশিয়া সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবল কাটার হুমকি দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button