ইকোবিজ

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ৭ হাজার ২৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে যথাক্রমে ১৫১৫ ও ২৫৮৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৪১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১৫৫টির এবং অপরির্বতিত রয়েছে ৮৯টি কোম্পানির শেয়ার।

বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো-ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইয়াকিন পলিমার, বিএসসি, জেএমআই সিরিঞ্জ, রহিমা ফুড,ফরচুন সু, পেপার প্রোসেসিং, রংপুর ফাউন্ডারি ও এএমসিএল (প্রাণ)।

Related Articles

Leave a Reply

Back to top button