বিশ্ব

পাগড়ি-ঘোমটায় বাধা নেই, তবে হিজাবে কেন?

আদালতে চলছে শুনানি , এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) শুনানিতে দেশটির অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় চিহ্ন ধারণে বাধা না থাকার বিষয়টি তুলে ধরেন হিজাবের পক্ষের আবেদনকারীরা । [ সূত্র এনডিটিভি ]

কর্ণাটকের হাইকোর্টে চতুর্থ দিনের মত শুনানিতে মুসলিম ছাত্রীদের পক্ষের আইনজীবী রবি বর্মা কুমার বলেন, ঘোমটা পড়া যাবে, বালা পড়া যাবে, তবে হিজাব কেন নয়? কেন শিখদের পাগড়ি, খ্রিস্টানদের ক্রস নিষিদ্ধ নয়? রবির ভাষ্য, শুধুমাত্র সাম্প্রদায়িক কারণে মুসলিম ছাত্রীরা বৈষম্যের শিকার হচ্ছে।

কর্ণাটকের উদুপিতে এক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসে ছাত্রীদের হিজাব পড়তে নিষেধ করা থেকে এ বিরোধের সূত্রপাত। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে কয়েকদিন রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

HIZAB MOVEMENT-BY @FARHANA HUQ NILA
HIZAB MOVEMENT-BY @FARHANA HUQ NILA

তবে কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশে বলা হয়েছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীরা যেন হিজাব না পড়ে। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্যের একটি কলেজে কিছু মুসলিম ছাত্রী হিজাব পড়ে ঢোকার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের আদালতের নির্দেশনার কথা বলে বাধা দেয়।

ছাত্রীদের দাবি, হিজাব না পড়ার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ আগে থেকে কিছু জানায়নি। তারা জোর করে ঢুকলে একটি কক্ষে হিজাব রেখে তাদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button