বিশ্ব

সিঙ্গাপুর যেতে করোনা সনদ আর লাগবে না

সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে দেশটির সরকার। এবার থেকে বাংলাদেশিদের সিঙ্গাপুর যাওয়ার জন্য করোনা ভাইরাস টেস্ট রিপোর্ট দেখাতে হবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। বলা হয়েছে, সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ত্যাগের সময় কোভিড-১৯ টেস্ট রিপোর্ট প্রদর্শন করার আর প্রয়োজন নেই। তবে যাত্রীদের অবশ্যই সিঙ্গাপুরে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে সিঙ্গাপুরে বাংলাদেশি যাত্রীদের করোনা ভাইরাস সনদ না লাগলেও কাশি, জ্বর, কোভিড-১৯ লক্ষণ যেমন: সর্দি, শ্বাসকষ্ট ইত্যাদি নেই এই মর্মে স্বাস্থ্য প্রতিবেদন সঙ্গে রাখতে হবে।

তবে যাত্রীদের সিঙ্গাপুরে কোভিড-১৯ টেস্ট করা হবে। এছাড়া আইসোলেশন হোটেল খরচ বাবদ ২২০০ সিঙ্গাপুর ডলার বহন করতে হবে যাত্রীদের।

Related Articles

Leave a Reply

Back to top button