অন্য খবর
শুটিংয়ে আহত প্রিয়াঙ্কা চোপড়া

সিটাডেল’ ওয়েব সিরিজ এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে প্রিয়াঙ্কা নিজে দু’টি রক্তাক্ত ছবি পোস্ট করেছেন। ইতোমধ্যে শুটিংয়ের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, একটিতে তার চোখের উপরে ক্ষতচিহ্ন। অন্যটিতে আঘাত তার গালে।
এক অনুরাগী তাকে জিজ্ঞাসা করেছেন, ‘আপনি কি সত্যিই আহত হয়েছেন, না কি মেকআপ?’
প্রিয়াঙ্কার উত্তরে জানান, গালের ক্ষতচিহ্ন নকল হলেও ডান চোখের উপরে বাস্তবে আঘাত পেয়েছেন তিনি।
ক্যাপশন থেকে জানা যায়, সেটি ওয়েব সিরিজের শুটিংয়ের ছবি।
‘সিটাডেল’ ওয়েব সিরিজে প্রিয়াঙ্কা এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন।



