অন্য খবর

‘মাসুদ রানা’ সিরিজের অন্যতম লেখক শেখ আবদুল হাকিম আর নেই

রহস্য উপন্যাস ‘মাসুদ রানা’ সিরিজের অন্যতম প্রধান লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুর একটার দিকে তিনি রাজধানীর মাদারটেকের নন্দীপাড়ার বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শেখ আবদুল হাকিম মৃত্যুকালে ছেলে শেখ পুলক হাসান, দুই মেয়ে শেখ সাদিয়া হাকিম ও শেখ অপালা হাকিমসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণমুগ্ধ পাঠক রেখে গেছেন। তার স্ত্রী ফরিদা বেগম ছয় বছর আগে মারা গেছেন।

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণকারী শেখ আবদুল হাকিম দেশভাগের পর চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন। সেবা প্রকাশনীর বিখ্যাত গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’র জনক কাজী আনোয়ার হোসেন হলেও এর ২৬০টি বই লিখেছেন শেখ আবদুল হাকিম। যদিও বইগুলোতে তার নাম দেওয়া হয়নি। ২০২০ সালের জুন মাসে কপিরাইট অফিসে মামলা দায়ের করে জয়লাভ করেন শেখ আবদুল হাকিম। তবে কাজী আনোয়ার হোসেনের আপিলের পর বিষয়টি বিচারাধীন রয়েছে।

‘মাসুদ রানা’ ছাড়াও রোমান্টিক, অ্যাডভেঞ্চারসহ নানা বই লিখেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button