বিশ্ব

যুক্তরাষ্ট্রে আঘাত করেছে হারিকেন লরা, মৃত্যু বেড়ে ১৪

হারিকেন লরার তাণ্ডবে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস লণ্ডভণ্ড হয়ে গেছে। এর আঘাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ঝড়ে এখন পর্যন্ত যে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে ১০ জনই লুইজিয়ানার। টেক্সাসে মৃত্যু হয়েছে ৪ জনের। অঙ্গরাজ্য দুটির কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিপর্যয় মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস।

বৃহস্পতিবার ঘণ্টায় দেড়শ’ মাইল বেগের ঝড়ো হাওয়া নিয়ে লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনের ওপর দিয়ে চার মাত্রার এ ঘূর্ণিঝড়টি স্থলে উঠে আসে। পরে শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও লরার কারণে এখনও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তুমুল বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

দক্ষিণাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে তাণ্ডব চালানো লরার কারণে প্রায় ৯ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি শিল্প প্ল্যান্টের রাসায়নিকেও আগুন লাগে।

 

Related Articles

Leave a Reply

Back to top button