বাংলাদেশ

ভাষাসৈনিক জিয়াউল হক আর নেই

চলে গেলেন মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক খান জিয়াউল হক।

শুক্রবার রাতে শহরের জামে মসজিদ রোড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর।

তিনি মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি মাগুরা আদর্শ কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি ৩নং প্রাথমিক বিদ্যালয়, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, শিশু একাডেমি, সৈয়দ আতর আলী স্মৃতি পাঠাগার, মাগুরা টাউন হল ক্লাব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি সাংস্কৃতিক জগতের নাটক, কবিতা, আবৃত্তি ও সংগীতে অবদান রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button