স্পোর্টেইনমেন্ট

শুনানির আগেই আটক জোকোভিচ

টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচের ভিসা বাতিল নিয়ে আপিল শুনানির আগে তাকে আটক করা হয়েছে। খবর: বিবিসি।

মহামারীর মধ্যে টিকা না নেয়ায় এ সার্বিয়ানকে জনসাধারণের জন্য ‘হুমকি’ অ্যাখ্যায়িত করে অস্ট্রেলীয় সরকার দ্বিতীয় দফা তার ভিসা বাতিল করে দেয়ার পর বহিঃসমর্পণের মুখে পড়েন জোকোভিচ।

তার আইনজীবীরা অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ অ্যাখ্যা দিয়ে আপিল করে, আগামীকাল রোববার এই আপিলের শুনানি হবে বলে জানিয়েছে বিবিসি।

অস্ট্রেলিয়ান ওপেনের সূচি অনুযায়ী সোমবারই মেলবোর্নে জকোভিচের খেলার কথা রয়েছে।

যদি আপিলে হেরে যায় তাহলে র‌্যাংকিংয়ে সবার উপরে থাকা এ পুরুষ টেনিস খেলোয়াড়কে অস্ট্রেলিয়া ছাড়তে হবে, পাশাপাশি তার জন্য অস্ট্রেলিয়া প্রবেশে নিষেধাজ্ঞা হবে তিন বছরের।

অনলাইনে বিচারিক প্রক্রিয়ার শুনানির পরপরই শনিবার জকোভিচের আইনজীবীরা জানান, এ টেনিস তারকাকে মেলবোর্নের অভিবাসী আটক কেন্দ্রেই রাত কাটাতে হবে।

শনিবার প্রকাশিত আদালতের নথিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক জকোভিচের ভিসা বাতিলের পদক্ষেপ নেন। অভিবাসনমন্ত্রীর ভাষ্য, টিকা না নেয়ায় এই টেনিস খেলোয়াড়ের উপস্থিতি করোনা টিকার বিরোধিতা উসকে দিতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button