স্পোর্টেইনমেন্ট

আজ দেশে ফিরছে টাইগাররা

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ শেষ করে আজ দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বিকেলে অকল্যান্ড থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নিউজিল্যান্ডের মাটিতে এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে জয়ের দেখা পেয়েছে মুমিনুল হকরা। সে হিসেবে সফল একটি সিরিজ শেষ করে বিকেল ৫টায় দেশের মাটিতে পা রাখবে টাইগাররা।

তবে মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই ফিরে এসেছেন। দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা আজ ফিরছেন দেশে। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

Related Articles

Leave a Reply

Back to top button