স্পোর্টেইনমেন্ট
বৃষ্টিতে পরিত্যাক্ত সিলেট-বরিশালের ম্যাচ

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বিপিএল শুক্রবারের প্রথম ম্যাচ। এমন কি টস পর্যন্ত করা সম্ভব হয়নি। ফলে বরিশাল ফরচুন ও সিলেট সানরাইজার্সের ম্যাচটির দুই দলই নিয়ম অনুযায়ী পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। এর ফলে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে গেলো বরিশাল। অপরদিকে টানা তিন ম্যাচ হারের পর বৃষ্টির কারনে এক পয়েন্ট হাতে পেয়েছে সিলেট । ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩। সেই হিসেবে তারা আছে পয়েন্ট টেবিলে সবার নিচে।
গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দুই দলই মাঠে চলে আসে। অনুশীলনও শুরু করলেও শেষ পর্যন্ত খেলা শুরু করা আর সম্ভব হয়নি। পরে আম্পায়াররা ১৯তম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এবারের আসরে এটিই প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো।



