স্পোর্টেইনমেন্ট

বিশ্বকাপ দলে সৌম্য-শরিফুল, বাদ পড়লেন সাব্বির-সাইফউদ্দিন

রোববার অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের অষ্টম আসর শুরুর ঠিক দুদিন আগে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এলো।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অনুমতি নিয়ে সাব্বির রহমান রুম্মন এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে সৌম্য সরকার এবং পেস বোলার শরিফুলকে দলে যুক্ত করেছে বিসিবি।

বিশ্বকাপে অতিরিক্ত তালিকায় থাকা সৌম্য ও শরিফুল নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও তাদের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলা দলগুলোর জন্য ১৫ থেকে ২১ অক্টোবর খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আয়োজক কমিটি। এ সময়ে যে কোনও কারণেই দল পরিবর্তন করা যাবে। পরবর্তীতে কেবল ইনজুরির কারণেই দল পরিবর্তন করা যাবে। সেই সুযোগটি নিতে যাচ্ছে বিসিবি।

বিশ্বকাপের মূল দলে থেকেও জায়গা হারালেন সাব্বির ও সাইফউদ্দিন। দুজনে ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেন নি।

Related Articles

Leave a Reply

Back to top button