স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষণা অনুযায়ী প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছেন তরুণ শামীম হোসেন, লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের ১৯ সদস্যের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

তবে পেসার রুবেল ও লেগস্পিনার আমিনুল ইসলাম দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে সফর করবেন। এই দলে আছেন,মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাশ, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ। রিজার্ভ এ আছেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম।

১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

 

Related Articles

Leave a Reply

Back to top button