বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফট আজ

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি হোটেলে দুপুর ১২টায় শুরু হবে প্লেয়ার ড্রাফট। চার ক্যাটাগরিতে মোট ১৫৬ জন ক্রিকেটার ড্রাফটে অংশ নিবেন।
‘এ’ গ্রেডের ক্রিকেটাররা সর্বোচ্চ ১৫ লাখ টাকা পারিশ্রমিক পাবেন। ‘বি’ গ্রেডে আছেন ২১ জন ক্রিকেটার। ১০ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছে। ‘সি’ গ্রেডে আছেন ২৩ জন ক্রিকেটার, এখানে পারিশ্রমিক ৬ লাখ। ‘ডি’ গ্রেডে থাকা ১০৮ জন ক্রিকেটারের পারিশ্রমিক ৪ লাখ টাকা।
ইতোমধ্যে টুর্নামেন্টের পাঁচ দলের নাম ঘোষণা করেছে বিসিবি। দলগুলো হলো- বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রত্যেক দলে ১৬ জন করে খেলোয়াড় নেয়া যাবে। প্রতিটি খেলোয়াড়কে নিতে পাঁচটি দলের জন্য এলোমেলো ড্র থাকবে। শুধুমাত্র ড্রাফট থেকেই খেলোয়াড়দের নির্বাচিত করা যাবে। তবে কেউ অসুস্থ বা ইনজুরিতে পড়লে তার পরিবর্তে খেলোয়াড় নিতে দল অনুরোধ করতে পারবে।



