বিশ্ব
আলাস্কায় ট্রাম্পের জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর আলাস্কায় ফলাফল ঘোষণা করা হলো। এ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা তিনটি।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, ৭৫ শতাংশ ভোট গণনা শেষে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ ভোট (৫৬.৯%)। আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন এক লাখ ২ হাজার ৮০ ভোট (৩৯.১%)।
এ রাজ্যে বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২১৭টি।
যদিও প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যে জয় নিশ্চিত করেছেন জো বাইডেন।



