বাংলাদেশ

রোববার থেকে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন

আগামী রোববার (৩১ মে) থেকে আন্তঃনগর ট্রেন চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু রুটে ট্রেন চলাচল করা হবে। সরকারের নির্দেশনা অনুসারে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষও স্বাস্থ্যবিধি মেনে এদিন থেকে ট্রেন চলাচল শুরু করতে যাচ্ছে। দুই মাস বন্ধ থাকার পর দুই দফায় ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছে।

 পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) থেকে প্রথম দফায় তিনটি ট্রেন চালানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা যাবে বিরতিহীন আন্তঃনগর বনলতা এক্সপ্রেস। লালমনিরহাট থেকে ঢাকা যাবে লালমনি এক্সপ্রেস। আর খুলনা থেকে ঢাকা যাবে চিত্রা এক্সপ্রেস। এসব ট্রেন আগের সময় অনুযায়ী গন্তব্যে যাবে। আবার নির্ধারিত স্থানে ফিরে আসবে।

 

আর দ্বিতীয় দফায় আগামী ৩ জুন থেকে মধুমতি এক্সপ্রেস (রাজশাহী-গোয়ালন্দঘাট), কপোতাক্ষ এক্সপ্রেস (রাজশাহী-খুলনা), রুপসা (খুলনা-চিলাহাটি), নীলসাগর (ঢাকা-চিলাহাটি) ও বেনাপোল এক্সপ্রেস (ঢাকা-বেনাপোল) ট্রেন চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এসব ট্রেনের টিকিট বিক্রিসহ সংশ্লিষ্ট অন্য সব বিষয়ে আগামী শনিবার (৩০ মে) সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে পরিস্থিতি ভালো হলে আগামী ১৫ জুন থেকে সব ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে।

এদিকে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় যাত্রী সুরক্ষা নিশ্চিতে প্রতিটি স্টেশনে একটি করে অস্থায়ী কোয়ারেন্টিন কক্ষ চালু ও যাত্রীদের তাপমাত্রা পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় থেকে এ সম্পর্কিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button