স্পোর্টেইনমেন্ট

করোনায় আক্রান্ত মুশফিকের বাবা-মা মুগদা হাসপাতালে

করোনায় আক্রান্ত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ এবং মা রহিমা খাতুনকে ভর্তি করা হয়েছে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে।

বুধবার তাদের বগুড়া থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় আনা হয়।

এর আগে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানিয়েছিলেন, বুধবার দুপুরে মুশফিকের বাবা-মা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা হন।

এমন সংবাদের পর জিম্বাবুয়ে থেকে সফরের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই দেশে ফিরছেন ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

 

Related Articles

Leave a Reply

Back to top button