অন্য খবর

পশ্চিমবঙ্গ নিয়ে বিতর্কিত টুইট, বন্ধ হলো কঙ্গনার অ্যাকাউন্ট

টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করায়, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতা নিয়ে একাধিক টুইট করেছিলেন কঙ্গনা। এমনকি তৃণমূল শাসিত বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেন বিজেপি সমর্থক এই অভিনেত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে পিছপা হননি কঙ্গনা। তাকে রাবণের সঙ্গে তুলনা করেও টুইট করেন তিনি। লিখেছিলেন, “খলনায়ক হতে গেলে পরাক্রমী রাবণের মতো হন। ঠিক যেমন মমতা দিদি।”

নির্বাচনে বিজেপি’র হারের পর তার প্রত্যেকটি টুইট ছিল বিজেপিকে সমর্থন করে লেখা। নির্দিষ্ট একটি টুইটে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী। তার দাবি, যেসব জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে কোনও রকম সহিংসতামূলক কর্মকলাপ দেখা যায়নি। তবে পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পরই শুরু হয়েছে হত্যালীলা। ‘#বেঙ্গলইজবার্নিং’ জাতীয় হ্যাশটাগও ব্যবহার করেছিলেন এই অভিনেত্রী।

 

Related Articles

Leave a Reply

Back to top button