বাংলাদেশ

ঈদের ছুটির তিনদিন কর্মস্থলেই থাকতে হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, লকডাউনের (বিধিনিষেধের) মধ্যে ঈদুল ফিতরের তিনদিনের ছুটিতে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিল্প-কারখানার কর্মীদের কর্মস্থলেই থাকতে হবে।

মঙ্গলবার (০৪ মে) গণমাধ্যমকে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে মানুষ যেন গ্রামে যেতে না পারেন সেজন্য একদিন ছুটি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ঈদের ছুটির দুদিন শুক্র ও শনিবার হতে পারে। সেজন্য তিনদিন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের এ সময় ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে থেকে শ্রমিকরা যদি ঈদে চলাচল করে তাহলে ম্যাসাকার হবে। সে জন্য আমরা চাচ্ছি সবাই কর্মস্থলেই থাকুক।

এবার ঈদের ছুটি তিনদিন সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নির্দেশনা দেয়া আছে। কেউ তিন দিনের বেশি ছুটি নিতে পারবে না বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button