স্পোর্টেইনমেন্ট

আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

আইপিএল গভর্নিং কাউন্সিল মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিসিসিআই খেলোয়াড়, কর্মী আর আইপিএল আয়োজনে জড়িত অন্যান্য অংশগ্রহণকারীদের সুরক্ষার সঙ্গে কোনও আপস করতে চায় না। এই অংশীদারদের সকলের নিরাপত্তা, স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত কিছুদিন ধরেই করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। তার প্রভাব পড়েছে আইপিএলেও। একের পর এক ক্রিকেটার আক্রান্ত হচ্ছেন করোনায়। তারপরও সমালোচনা আর বিতর্ক উড়িয়ে চলছিল ২০ ওভারের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট।

সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও যখন একের পর এক ক্রিকেটার আক্রান্ত হচ্ছিলেন করোনায়, তখন স্থগিত ছাড়া উপায় ছিল না! এখন অব্দি আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। এ কারণেই এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেলো আইপিএল। ইতোমধ্যে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার খবর আসে ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্র করোনা আক্রান্তের। চেন্নাই দল ইতিমধ্যেই ৬ দিনের জন্য কঠোর নিভৃতবাসে আছে। এই মুহূর্তে আইপিএলের ৬টি দল কঠোর আইসোলেশনে আছে।

Related Articles

Leave a Reply

Back to top button