মেরিল-প্রথম আলোর জমকালো অনুষ্ঠানে চিকিৎসক দম্পতি
★ মেরিল যত্ন ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত একটি ব্র্যান্ড। প্রতি বছর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-র সঙ্গে যৌথভাবে এই আয়োজনের মাধ্যমে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি জানিয়ে আসছে।

➤ জমকালো আয়োজনে গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল দেশের শোবিজ অঙ্গনের অন্যতম বহুল প্রতীক্ষিত ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’।
প্রতিবারের মতো এবারও বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৭তম এই আসরটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ও বর্ণিল সন্ধ্যা, যেখানে শিল্পী, নির্মাতা এবং তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্য উৎসবের আবহ।
➤➤ যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোচিত চিকিৎসক দম্পতি বিউটি পেজেন্ট অ্যান্ড ওয়েলনেস-এর কনসালট্যান্ট ডা. তাওহীদা রহমান ইরিন ও রিজুভা ওয়েলনেস-এর চেয়ারম্যান অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ডা. বি এ সাদিক।
তাওহীদা রহমান ইরিন বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনে এই উৎসবটি শিল্পীদের একটি মিলনমেলায় পরিণত হয়। এটাকে অস্কারের সঙ্গেও তুলনা করেন অনেকে। ভালো লাগলো পুরো আয়োজনটি দেখে। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের কথার সাথে একমত পোষণ করে বলতে চাই, সংস্কৃতি হলো এমন এক সুর, যা বিশ্বকে একসাথে বেঁধে রাখে।
মেরিল যত্ন ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত একটি ব্র্যান্ড। প্রতি বছর জাতীয় দৈনিক ‘প্রথম আলো’-র সঙ্গে যৌথভাবে এই আয়োজনের মাধ্যমে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি জানিয়ে আসছে।
➤➤ জীববিজ্ঞান গবেষণায় এআই মডেলের উন্মোচন
২০২৫ সালে নিজেদের কাজের মাধ্যমে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোটে নির্বাচিত এবং জুরিদের মূল্যায়নে মনোনীত কৃতী শিল্পীদের হাতেই তুলে দেওয়া হয় এবারের পুরস্কার।
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ২৬ এপ্রিল ২০২৬



