বিশ্ব

নেতানিয়াহু যুগের অবসান, ক্ষমতায় নাফতালি বেনেট

দীর্ঘ ১২ বছর পর বিনইয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনীতিক নাফতালি বেনেট। খবর: বিবিসি

রোববার (১৩ জুন) বিকালে ৬০-৫৯ ভোটে ডান-বাম এবং মধ্যপন্থী সাতটি দলের সমন্বয়ে গঠিত নতুন কোয়ালিশন সরকার ইসরায়েলের পার্লামেন্ট ক্নেসেটের অনুমোদন পেয়েছে।

কোয়ালিশন শরীকদের মধ্যে চুক্তি অনুযায়ী আগামী দুই বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন কট্টর জাতীয়তাবাদী দল ইয়ামিনার নেতা নাফতালি বেনেট। তারপর তাকে ক্ষমতা তুলে দিতে হবে মধ্যপন্থী রাজনীতিক ইয়ার লাপিদের হাতে। যিনি নতুন এই কোয়ালিশন তৈরির নেতৃত্বে ছিলেন।

নেতানিয়াহু এখন হবেন বিরোধী দলীয় নেতা। তিনি ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক। তবে তিনি গত ২৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠন করতে ব্যর্থ হন। ইসরায়েলের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন নেতানিয়াহু। এরপর ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে ২০০৯-২০২১ সাল পর্যন্ত টানা ১২ বছর ইসরায়েলকে শাসন করেন তিনি।

এদিকে, বেনেট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পরপরই মার্কিন জো বাইডেন তাকে অভিনন্দন জানিয়েছেন।

৪৯ বছরের নাফতালি বেনেট একসময় নেতানিয়াহুর খুব ঘনিষ্ঠ ছিলেন। ২০০৬ সাল থেকে দু’বছর তিনি নেতানিয়াহুর চিফ অব স্টাফ হিসাবে কাজ করেন।

২০০৮ সালে অবশ্য তার সাথে মনোমালিন্য তৈরি হয় এবং লিকুদ পার্টি থেকে বেরিয়ে বেনেট কট্টর ইহুদি দল ‘জিউয়িশ হোম’ পার্টিতে যোগ দেন এবং ২০১৩ সালে প্রথম এমপি হিসাবে নির্বাচিত হন।

Related Articles

Leave a Reply

Back to top button