ভূরাজনীতি

চোখের জলে বিদায় জানানো হলো এমপি সামাদকে

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে চোখের জলে বিদায় জানালেন দলীয় নেতাকর্মী ও শেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষ।

শুক্রবার (১২ মার্চ) বিকেল সোয়া ৫টায় ফেঞ্চুগঞ্জের কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা সম্পন্ন হয়, এতে লাখো মানুষ অংশ নেন।

জানাজায় অংশ নেন বৃহত্তর সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় জেলা, মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও জানাজায় অংশ নেন।

জানাজা শেষে সন্ধ্যায় বাড়ির সামনে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। নিজের জন্য কবর আগেই নির্মাণ করে গিয়েছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button