বাংলাদেশ

করোনা মধ্যেই ডেঙ্গু, রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৬ রোগী

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ভর্তি রয়েছে ১৬ জন ডেঙ্গু রোগী।

শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে এতথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে একজনের তথ্য পাঠানো হয়। তবে আইইডিসিআর তথ্য যাচাই করে মৃত্যু ডেঙ্গু জনিত নয় বলে নিশ্চিত করেছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশের অন্যান্য বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এমনকি ডেঙ্গু আক্রান্ত কোন রোগী হাসপাতালে ভর্তি নেই।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৭ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩৫০ জন।

Related Articles

Leave a Reply

Back to top button