বাংলাদেশ

ফোনালাপ যাচাই-বাছাই হবে, দোষ পেলে এসপির বিরুদ্ধেও ব্যবস্থা: র‌্যাব

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার ঘটনায় ফাঁস হওয়া কক্সবাজারের এসপির ফোনালাপ যাচাই-বাছাই ও পর্যালোচনা চলছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। ঘটনার পর অভিযুক্ত পুলিশের এসআই লিয়াকতের সঙ্গে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের একটি ফোনালাপ গণমাধ্যমে প্রচার হয়েছে। সেখানে এসপি এই ঘটনা আড়াল করতে গণমাধ্যমকে কী বলতে হবে তা এসআইকে শিখিয়ে দেন।

র‌্যাব মুখপাত্র আশিক বিল্লাহ বলেন, গণমাধ্যমের মাধ্যমে এসপির কথোপকথন র‌্যাবের নজরে এসেছে। এই ফোনালাপের বিষয়টি যাচাই-বাছাই ও পর্যালোচনার পরিপেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button