বাংলাদেশ
কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও ৭ দিন

আরও ৭ দিন বাড়ানো হয়েছে, করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ।
সোমবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, বিধিনিষেধের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।
সে আদেশে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।
গত ১ জুলাই থেকে সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার।
এর মাঝে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি, বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করার প্রেক্ষিতে বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ালো সরকার।



