স্পোর্টেইনমেন্ট

এলপিএল থেকে সরে দাঁড়ালেন গেইল

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)থেকে সরে দাঁড়ালেন ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল। বলিউড তারকা সালমান খান, তার ছোট ভাই সোহেল খান ও বাবা সেলিম খানের এই দলের পক্ষে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে নিজেকে সরিয়ে নিলেন গেইল।  বিষয়টি নিশ্চিত করেছে ক্যান্ডি টাস্কার্স।

আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ। এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরটি আয়োজন করতে অনেক বেগ পেতে হলো শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি)। একেরপর এক সূচি পরিবর্তন করতে হয়েছে। ভেন্যু পরিবর্তন করে দুইটা থেকে কমিয়ে কেবল একটা করা হয়েছে। ১৫ দিন ধরে চলবে এই টুর্নামেন্টটি। ২৩টি ম্যাচই হবে হাম্বানটোটায়।

Related Articles

Leave a Reply

Back to top button