স্পোর্টেইনমেন্ট

বাতিল হলো ফিফা অনুর্ধ্ব-১৭ এবং অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ

বাতিলই করে দেয়া হলো ফিফা অনুর্ধ্ব-১৭ এবং অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ। প্রথম ধাপে করোনা ভাইরাসের জন্য এক বছর পেছানো হয়েছিলো। কিন্তু এবার পুরোপুরিই বাতিল করা হলো। তবে ২০২২ সালে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারতেই আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ফিফার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব ছিল না। তাই বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফিফার কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপও ২০২০ মেয়েদের দু’টি বয়সভিত্তিক টুর্নামেন্ট বাতিল করার পক্ষেই মত দিয়েছে। তবে ২০২২ টুর্নামেন্ট দু’টি আয়োজনের অধিকার ২০২০ সালে যাদের হাতে ছিল তাদেরই থাকবে।’

ফিফার এই সিদ্ধান্তে অংশগ্রহণকারী দেশগুলির প্রস্তুতিতে যে অনেকটাই ব্যাঘাত ঘটছে তা বলাই বাহুল্য। কারণ বয়সের বৈধতার কারণে ২০২০ এতদিন প্রস্তুতি নেওয়া ফুটবলারদের ২০২২ গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া নাও হতে পারে। চলতি মাসে শুরু হওয়ার কথা থাকলেও প্রাথমিকভাবে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ প্রাথমিকভাবে পিছিয়ে ২০২১ ফেব্রুয়ারিতে শুরু করার দিন নির্ধারণ করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button