বাংলাদেশ

বঙ্গবন্ধুর নামের বইয়ের গ্রন্থস্বত্ব: তদন্ত প্রতিবেদনের শুনানি আজ

প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধুর নামে প্রকাশিত দুটি বইয়ের গ্রন্থস্বত্ব এবং মেধাস্বত্বের অধিকার অবৈধভাবে ব্যবহারের চেষ্টার বিষয়ে তদন্ত প্রতিবেদনের ওপর আজ (১৯ নভেম্বর) শুনানির দিন ধার্য রয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্য এক সাংবাদিকের দুটি বইয়ে গ্রন্থস্বত্ব এবং মেধাস্বত্বের অধিকার অবৈধভাবে ব্যবহারের চেষ্টার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গত ২ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা সচিবের নেতৃত্বে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে দেন। একই সঙ্গে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত।

এর পর হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়। এখন এই মামলাটি হাইকোর্টের বেঞ্চে শুনানির জন্যে আসে।

এর আগে এ বিষয়ে ৩১ আগস্ট রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

রিটে মুক্তিযুদ্ধবিষয়ক সচিব ও অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষ অধিদফতরের মহাপরিচালক, জার্নি মাল্টিমিডিয়ার প্রধান গবেষক ও প্রধান নির্বাহী নাজমুল হোসেন এবং তার স্ত্রী শারমিন সুলতানাকে বিবাদী করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button