আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

আসন্ন আইপিএলের নিলামে চড়া ভিত্তিমূল্যে তালিকাভুক্ত করা হয়েছে সাকিব আল হাসানকে।
মোট ১১ জন খেলোয়াড় আছেন সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের, তার মধ্যে সাকিব একজন।
বাকি দশজন হলেন, কেদর যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বর্তমানে নাম্বার ওয়ান ব্যাটসম্যান ডেভিড মালান এখন পর্যন্ত আইপিএলে খেলতে পারেননি। তিনি এবার তালিকাভুক্ত হয়েছেন। ইংলিশ এই ব্যাটসম্যানের ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় কোটি রুপি।
টুর্নামেন্টের নিলাম হবে আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে। ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
আইপিএল নিলামের জন্য সর্বমোট ১০৯৭ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন হয়েছে। এর মধ্যে ভারতের ৮১৪ জন, ২৮৩ জন খেলোয়াড় বিদেশি। এর মধ্যে বাংলাদেশ থেকে তালিকাভুক্ত হয়েছেন মোট ৫ জন খেলোয়াড়।



