হোম অব ক্রিকেটে এখন আল্লু অর্জুনের পুষ্পা ভঙ্গি

‘পুষ্পা- দ্য রাইজ’ এই সিনেমাটিতে অভিনেতা আল্লু অর্জুনের থুতনির নিচে বাম হাতের উল্টো পিঠ দিয়ে দাঁড়িতে হাত বোলানোর ভঙ্গি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্ঠম আসরেও দেখা গেল আল্লু অর্জুনের সেই ভঙ্গি। সিলেটের স্পিনার নাজমুল ইসলাম অপু, বিশ্বসেরা অলরাউন্ডা সাকিব আল হাসান এবং ডোয়েন ব্র্যাভোকে দেখা গেলো আল্লু অর্জুনকে অনুকরণ করে সেই ভঙ্গি প্রকাশ করেছেন।
চলমান বিপিএলে এখন পর্যন্ত ৭ উইকেট তুলে নিয়েছে স্পিনার নাজমুল ইসলাম অপু। প্রতিটি উইকেট নেয়ার পর আল্লু অর্জুনের ভঙ্গি অনুকরণ করে তিনি সাফল্যের আনন্দ উদযাপন করেছেন।
আজ মঙ্গলবার বিপিএল-এ ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানের সঙ্গে ম্যাচে প্রথম ইনিংসে বোলিং করলেন বরিশালের অধিনায়ক সাকিব। তাঁর বিরুদ্ধে ব্যাট করছিলেন ফাফ ডু প্লেসিস। তাকে জিয়াউর রহমানের ক্যাচ বানিয়ে হালের আলোচিত ভঙ্গিতে উদযাপন করেন অলরাউন্ডার সাকিব।
সেসঙ্গে আল্লু অর্জুনের ভঙ্গি অনুকরণ করেছেন ডোয়েন ব্র্যাভো।



