বিশ্ব

সৌদি আরবে প্রবেশে নতুন নির্দেশনা

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ বৃহত্তম অর্থনীতির দেশ সৌদি আরবে প্রবেশে এখন থেকে করোনার টিকার সার্টিফিকেট ও পিসিআর নেগেটিভ সনদ দেখাতে হবে না। সোমবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে দেশটিতে প্রবেশে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে না।

এদিকে, গর্ভবতী নারীদের সুরক্ষায় নতুন আইন পাস করেছে সৌদি আরব। আখবার সৌদিয়া পত্রিকা জানায়, সৌদি আরবে অন্তঃসত্ত্বাদের ক্ষতি করা বা কোনো ধরনের আঘাতের ফলে তার গর্ভের ভ্রূণ নষ্ট হয় এমন কোনো কাজ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে শাস্তি হিসেবে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৩ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

সৌদি আরবে নারীদের প্রাণের ঝুঁকিতেই গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া, গর্ভপাতের জন্য নারীর স্বামীর অনুমতি প্রয়োজন হয়।

Related Articles

Leave a Reply

Back to top button