বাংলাদেশ
মামলা করতে বাদীর এনআইডি বাধ্যতামূলক: হাইকোর্ট

থানায় বা ম্যাজিস্ট্রেট কোর্টে যেকোনো মামলা বা অভিযোগ করার ক্ষেত্রে বাদীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি লাগবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৪ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো.মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানিতে এমন আদেশ দেন।
ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতিসহ নানা অভিযোগে রাজধানীর শান্তিবাগ এলাকার বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ‘অস্তিত্বহীন’ বাদীর করা ৪৯ মামলায় প্রতিকার চেয়ে করা রিট শুনানিতে এমন আদেশ দেন আদালত।
একইসঙ্গে রুল জারি করে ৬০ দিনের ৪৯ মামলার ঘটনা তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী এমাদুল হক বসির।



