স্পোর্টেইনমেন্ট

নেইমারের নৈপুণ্যে ৩-০ গোলে বিজয়ী স্বাগতিক ব্রাজিল

আন্তর্জাতিক ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক ব্রাজিল।

করোনায় আক্রান্ত ভেনেজুয়েলার ৮ ফুটবলার। যেখানে শুরুর একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে কোচ পেসেইরোকে। তাই খর্বশক্তির ভেনজুয়েলার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিলো ব্রাজিলের। দর্শকশুন্য গারিঞ্চা স্টেডিয়ামে শুরুতেই লিড নেয় ব্রাজিল।

দু মিনিটের ব্যবধানে লিড বাড়তে পারতো সেলেসাওদের। যদি রিচার্লিসনের গোল অফ সাইডে বাতিল না হতো।

শেষ বাশি বাজার আগমুহুর্তে দলের বড় জয় নিশ্চিত করেন সুপার সাব গাব্রিয়েল বারবোসা। সহযোগীর ভূমিকায় ছিলেন নেইমার।

ঘরের মাটিতে কোপা আমেরিকায় টানা ২১ ম্যাচ অপারজিত ৯ বারের চ্যাম্পিয়নরা।

আরেক ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে কলম্বিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button