বিশ্ব

লাশ সৎকারে যাওয়ার পথে দুর্ঘটনা, শিশুসহ নিহত ১৭

ভারতের পশ্চিমবঙ্গে যাত্রীবোঝাই ট্রাক দুর্ঘটনার অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে। খবর: আনন্দবাজার, জি নিউজ

শনিবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, দীর্ঘ রোগভোগের পর শ্রাবণী মুহুরি নামে রাজ্যটির উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা এক বৃদ্ধার মৃত্যু হয়। তাকে দাহ করাতেই একটি ট্রাকে করে নদীয়া জেলার নবদ্বীপের শ্মশানে নিয়ে যাচ্ছিল তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় ৪০ জন। শনিবার দিবাগত মধ্যরাত আনুমানিক পৌনে ২টা নাগাদ নদীয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শ্মশানযাত্রীদের বহনকারী ট্রাকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের, পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনের মৃত্যু হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button