Leadবিশ্ব

ভূমিকম্পে মৃত্যু ছাড়াল ১৪০০, নিখোঁজ অর্ধ লাখ ছাড়িয়েছে

◉ শত শত মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপে আটকা

➤➤ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আর নিখোঁজ রয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ। রোববার(২৮ জুন) এ তথ্য জানিয়ে প্রতিবেদন ছেপেছে রয়টার্স ও আল জাজিরা।

সরকারের পক্ষ থেকে শত শত মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকার কথা বলা হলেও দেশের বিরোধী দলের পক্ষ থেকে পরিচালিত একটি ওয়েবসাইটে নিখোঁজের এই সংখ্যা ৫৫ হাজারের বেশি বলে তালিকাভুক্ত করা হয়েছে।

গণমাধ্যমের খবরে আরও বলা যায়, বিদেশি উদ্ধারকারী দলগুলো দেশটিতে পৌঁছাতে শুরু করেছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে জীবিত ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

◉ চুক্তি ভেঙে লেবাননে নির্বিচার হামলা, সুইস বৈঠক অনিশ্চিত

লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের কিছু অংশে উদ্ধারকারীরা দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ছে।

জানা গেছে, এসব এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত ও মৃতদেহ উদ্ধার করতে কয়েক দিন ধরে স্বজন ও স্বেচ্ছাসেবকেরা কাজ করে যাচ্ছেন। তবে ভারী যন্ত্রপাতির অভাব ও সরকারি উদ্ধারকারীদের সীমিত উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে ১ হাজার ৬০০-এর বেশি বিদেশি উদ্ধারকারী দেশটিতে পৌঁছেছেন। আরও কয়েকটি দল আসার পথে রয়েছে। গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী শত শত আফটার শকের পর আন্তর্জাতিক সহায়তা ক্রমেই বাড়ছে।

লা গুয়াইরার অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা কারাবালেদায় মার্কিন হেলিকপ্টার নিয়ে উদ্ধারকারী দলগুলোকে কাজ করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছু এলাকায় উদ্ধার তৎপরতা সমানভাবে পরিচালিত হয়নি। তবে শনিবার কারাবালেদা ও লস কোরালেসের কিছু অংশে ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ চলছিল।

◉ ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার নেপথ্যে ১৪ দফা

লা গুয়াইরা এলাকায় সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কারাকাস থেকে প্রধান সড়কেও চেকপোস্ট বসিয়েছে। কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত যানবাহনের কারণে জরুরি উদ্ধারকারী দলগুলোর চলাচলে বিঘ্ন ঘটছে। সরকারি উদ্ধারকাজের সঙ্গে যুক্ত নন, এমন বেসামরিক ব্যক্তিদের তল্লাশিচৌকি পার হওয়ার জন্য পরিচয়পত্র দেখাতে হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাব অনুযায়ী, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আর এমনটি হলে এটি হবে গত শতাব্দীর মধ্যে লাতিন আমেরিকার অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী দুর্যোগ।

নিউজ নাউ বাংলা/কেএ/ জেডআরসি/ ‌২১ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button