বাংলাদেশ

ওমিক্রন ঠেকাতে কারিগরি কমিটির ৪ সুপারিশ

জাতীয় কারিগরি পরামর্শক কমিটি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে করণীয় বিষয়ে এক সভা করেছে।

রোববার (২৮ নভেম্বর) কমিটির ৪৮তম এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকা থেকে যেসব দেশে সংক্রমিত হয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধ সহ চার দফা সুপারিশ করেছে কমিটি।

ওমিক্রন রোধে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশগুলো হলো:

১. যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ ঘটেছে সেসব দেশ থেকে বাংলাদেশে মানুষের প্রবেশ বন্ধ করতে বলা হয়েছে।

২. কেউ সম্প্রতি এসব দেশ থেকে আসলে তাদেরকে ১৪ দিনের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা টেস্টে পজিটিভ হলে আইসোলেশনে রাখতে হবে।

৩. প্রতিটি বন্দরে প্রবেশমুখে স্ক্রিনিং পরীক্ষা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা জনসমাগম সীমিত করা ও চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ করা হয়।

৪. করোনা পরীক্ষায় জনগণকে উৎসাহিত করতে বিনামূল্যে পরীক্ষা চালুর সুপারিশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button